০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ফারুক চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • ০৩:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ৪৬

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ সোমবার (২৮নভেম্বর/২২) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। পাল্টা সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, বিগত ১০মাস আগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই। এরপর থেকে মাত্র কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্যরাই। অথচ কিছুসংখ্যক ইউপি সদস্য অতিরিক্ত সুবিধা না পেয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে গত ২৭নভেম্বরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মিথ্যা ও বানোয়াট তথ্যে ওই সংবাদ সম্মেলনের অভিযোগ তিনি তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেলাল হাফিজ, সাবেক ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম আঃ রাজ্জাক, আশরাফ আলী, স্বপন প্রামানিক, ফেরদৌসী বেগম, উদ্যোক্তা রেজাউল করিম, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে গোলাম রহমান, খোরশেদ আলম বাবলু, এনামুল হক, পলাশ মিয়া, ওহিদুলসহ আরো অনেকে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ফারুক চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

০৩:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২