বিকাশ চন্দ্র স্বর্নকার (বগুড়া)ঃ বগুড়ার গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের শ্মশান কমিটি গঠন করা হয়েছে । ২৮শে নভেম্বর সোমবার বেলা ১২টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকরাধিকা শ্মশানে কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট সমাজকর্মী প্রদিপ চন্দ্র রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ চন্দ্র স্বর্নকার । অনুষ্ঠানের শুরুতেই শ্মশান কালী মন্দিরে প্রদিপ প্রজ্জলন, শ্রীমদ্ভগবত গীতা থেকে পাঠ করেন শ্রী নারায়ণ চন্দ্র রায় । আলোচনান্তে ৯টি গ্ৰামের উপস্থিত লোকজনেরা কন্ঠভোটে শ্রী নারায়ণ চন্দ্র রায়কে সভাপতি ও শ্রী অমল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে অরেন চন্দ্র রায়,প্রতাপ সরকারকে নির্বাচিত করেন। এতে বক্তব্য রাখেন শ্রীনরেন্দ্রনাথ রায়,শ্রীরমেশ চন্দ্র প্রাং,শ্রীশ্যামল চন্দ্র দাস, অর্জুন চন্দ্র প্রাং, শ্রীমনিন্দ্রনাথ রায়,শ্রীমৃনাল কুমার রায়,শ্রীমৃতুঞ্জয় রায়,শ্রীসুবোধ সরকার সহ আরো অনেকে । এ অনুষ্ঠানে চকরাধিকা শ্মশানভুক্ত ৯টি গ্ৰামের কমিটিও গঠন করা হয় । কিছমতকাকঁড়া গ্ৰাম থেকে সভাপতি নির্বাচিত হন,প্রফুল্ল চন্দ্র রায়,নিজকাকঁড়ার বিপুল চন্দ্র রায়,নিজকাকঁড়া হালদার পাড়ার প্রমোদ চন্দ্র মন্ডল,চকরাধিকার নিবারণ চন্দ্র রায়,পশ্চিম করমজার শ্যামল চন্দ্র দাস,লাঠিগঞ্জের শুশিল চন্দ্র মন্ডল, মালিপাড়ার স্বপন চন্দ্র মালি,দড়িপাড়ার শৈলেন্দ্রনাথ রায়,লাঠিগঞ্জ হালদার পাড়ার দিলিপ চন্দ্র দাসকে। এছাড়াও প্রতিটি গ্ৰামে দু’জন করে সম্পাদক সহ কোষাধ্যক্ষ নির্বাচিত করে গ্ৰামের লোকজনেরা। পরে নব নির্বাচিত সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান শিক্ষক ও পুরোহিত সন্তোশ কুমার ভট্টাচার্য । এরপর নব নির্বাচিত সদস্যরা চকরাধিকা শ্মশানে চির নিদ্রায় শায়িত পুর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্যে চিতায় পুস্পার্ঘ অর্পণ করেন । অনুষ্ঠান শেষে দুই শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ।
০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর চকরাধিকায় শ্মশান কমিটি গঠনঃ নারায়ন সভাপতি,অমল সম্পাদক নির্বাচিত
-
Reporter Name - ০৩:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- ৬৬
Tag :
জনপ্রিয়






















