গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে প্রবাসী স্বামীর উপর অভিমান করে পুষ্প আকতার মুক্তা (২২) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়নের টিওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের টিওরপাড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী রাকিবুল ইসলামের সাথে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ফুলিয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে পুষ্প আকতার মুক্তার গত তিনবছর আগে পারিবারিক প্রস্তাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্মলাভ করে। রাকিবুল ইসলাম দক্ষিণ কোরিয়া থাকাকালীন অবস্থায় গত ৩০নভেম্বর রাত ১১টায় মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পুষ্প আকতার মুক্তা তার শয়নঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্টের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত পুষ্প আকতার মুক্তার বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সুখানপুকুরে প্রবাসী স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
-
Reporter Name - ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- ৭৫
Tag :
জনপ্রিয়






















