মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত খুপি হাড়িভিটা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী নাসিমা বেগমকে ফেনসিডিলসহ থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ১লা ডিসেম্বর/২২ বৃহস্পতিবার সন্ধ্যারাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করলে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় থানার এস আই রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করছেন। উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম। উল্লেখ্য, ইতিপূর্বেও নাসিমা ও তার স্বামী মোহাম্মদ আলী ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিল।
এছাড়া মাদক ব্যবসায়ী নাসিমা বাদী হয়ে উপজেলা পরিষদের এক কর্মচারীর নামে ধর্ষণ মামলা করেছিল।
ওই ধর্ষণ মামলার সত্যতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ফেনসিডিলসহ ধর্ষণ মামলার বাদী নাসিমা গ্রেপ্তার
-
Reporter Name - ০২:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- ৪৭
Tag :
জনপ্রিয়






















