গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ হত দরিদ্রদের জন্য কর্মসংস্থান ৪০দিনের কর্মসূচীর তালিকা থেকে অনুপস্থিতির অজুহাত এবং নির্বাচনের সময় নিজের পক্ষে কাজ না করায় শ্রমিকদের বাদ দেয়ার অভিযোগ উঠেছে বগুড়া গাবতলীর নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর বিরুদ্ধে। গতকাল রবিবার ভূক্তভোগীরা এমন অভিযোগ করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট। এ সময় ভূক্তভোগীরা স্থানীয় সাংবাদিক জানান, লটারীর মাধ্যমে নির্বাচিত হয়ে দীর্ঘদিন থেকে নিয়মিতভাবে ৪০দিনের কর্মসূচীর মাটি কাটার কাজ করে আসছি। কিন্তু বর্তমান নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু আমাদের কাছ থেকে আর্থিক সুবিধা না পেয়ে এবং নির্বাচনের সময় তার পক্ষে কাজ না করার অজুহাতে সরকারী পরিপত্রকে অমান্য করে আমাদেরকে কাজে অনুপস্থিত দেখিয়ে উক্ত কর্মসূচীর তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। ভূক্তভোগীরা আরও জানান, ৪০দিনের কর্মসূচীর মাটি কাটার কাজ শুরু হয়েছে। আমরা গতকাল রবিবার কাজে যোগদান করলে চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় চৌকিদার আমাদের কাজ থেকে উঠিয়ে দেয় এবং বলে কর্মসূচীর তালিকায় তোদের নাম নেই। এমতবস্থায় ওই সুবিধাভোগীরা গতকাল রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট একটি অভিযোগ করেছেন। অভিযোগকারীরা হলেন, নেপালতলী ইউপির ৭নং ওয়ার্ডের বেদনা বেগম, বেলি বেগম, রুলি বেগম, দোলেনা বেগম, একেনা বেগম, কল্পনা বেগম, ৪নং ওয়ার্ডের তেরোপাখি গ্রামের মজনু মিয়া, ৫নং ওয়ার্ডের কদমতলী গ্রামের হারুন মিয়া, সুমন মিয়া, মমতাজ বেগম, সোহরাব হোসেন ও ৯নং ওয়ার্ডের কালুডাঙ্গা গ্রামের মাহফুজার রহমান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী কর্মসূচীর তালিকা থেকে সুস্থ্য সবল ব্যক্তিদের নাম পরিবর্তন করার কোন সুযোগ নেই। কিন্তু মৃত/অযোগ্য এবং ভূয়াদের জায়গায় প্রতিস্থাপন করা যাবে। অভিযোগের বিষয়টি তদন্ত করে কাজের যোগ্যদের বহাল রাখা হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু স্থানীয় সাংবাদিকদের বলেন, কাজে অনুপস্থিত থাকার কারণে কিছু শ্রমিককে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে আর্থিক সুবিধা চাওয়ার বিষয়টি সত্য নয়।
০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর নেপালতলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসূচীর তালিকা থেকে নাম বাদ দেয়ার অভিযোগ
-
Reporter Name - ০৩:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- ১৪৬
Tag :
জনপ্রিয়






















