আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করে গতকাল রবিবার বাদআছর বগুড়ার গাবতলী দক্ষিনপাড়ার লাংলুহাটে হাজী বিবি হায়াতুননেছা কওমী মাদ্রাসায় কোরআন খতম ও মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম রাসেল, বিএনপির নেতা ফুল মিয়া, আব্দুল বারী, শাহজাহান, শফিকুল ইসলাম, আব্দুল মতিন, ডাঃ সাইফুল ইসলাম, সাহাদত জ্জামান, বিষু, সেকেন্দার আলী, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আলী, সাবেক যুগ্ম আহবায়ক মোকারম হোসেন ঝিনু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দক্ষিনপাড়া ইউনিয়ন শাখার সভাপতি তরিকুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি আনিছার রহমান, সাধারন সম্পাদক হায়দার আলী, সোনারায় ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আক্তারুজামান, কৃষকদল নেতা আব্দুল মতিন, মৎস্যজীবিদল নেতা রুবেল মিয়া সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া েেমানাজাত পরিচালনা করেন মাওঃ ওমর ফারুক।
০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর লাংলুহাটে সাবেক এমপি লালু’র সুস্থ্যতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
-
Reporter Name - ০৪:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- ৫১
Tag :
জনপ্রিয়






















