০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৪:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৬৫
মিলন, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ক্রীড়া সংস্থার ও পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের আয়োজনে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী এন্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি,উপজেলা পরিষদের সদস্য আইয়ুব আলী তরফদার, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল,পৌর মেয়র মতিউর রহমান মতি,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  মামুন জিয়াউল হক রতন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ফুটবল প্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ধুনট  ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।পরে অতিথিবৃন্দ ফাইনাল খেলার অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০৪:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২