মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি থেকে মাটি কেটে দখল করার চেষ্ঠার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এমনি ধরনের ঘটনা ঘটেছে উপজেলার মহিষাবান পূর্ব আকন্দপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী আকন্দের ছেলে ছাবেদ আলীর। এ ঘটনায় তিনি (ছাবেদ আলী) বাদী হয়ে ওই এলাকার আফজাল মন্ডলকে প্রধান অভিযুক্ত করে ১২জনের বিরুদ্ধে গত ৭ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী অফিসার থানার এসআই সুজল চন্দ্র দেব নাথ এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন সার্বিক ঘটনা খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে। থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, প্রায় ৬২বছর আগে বিবাদী আফজাল হোসেন মন্ডল ও আকলিমা বেগম এর পিতা মৃত বাহার উদ্দিন মন্ডলের নিকট থেকে দলিল মুলে চার দফা বাদী ছাবেদ আলী ৩১শতক ও বাদীর পিতা মৃত সৈয়দ আলী ১০শতক জমি ক্রয় করে মোট ৪১শতক জমি মালিক অর্থাৎ ওয়ারিশগণ ভোগ দখল করে আসছে। প্রতিপক্ষ অর্থাৎ বিবাদীগণ আফজাল হোসেন মন্ডল, কামাল শেখ, মহিদুল মন্ডল, কামরুজ্জামান শেখ, সিরাজুল শেখ, শহিদুল ইসলাম, শফিকুল মন্ডল, মোন্তেজার মন্ডল, শাহাদত মন্ডল, আকলিমা বেগম, মোর্শেদা বেগম ও বেলাল হোসেন আকন্দ ওই জমি বেদখল করার চেষ্ঠা করলে বাদী ছাবেদ আলী বগুড়া ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৫১পি/২০। আদালত কাগজপত্র পর্যালোচনা করে বিবাদীদেরকে ওই জমিতে অনুপ্রবেশে বারিত করেন। উক্তরুম অবস্থায় বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে জমি বেদখল করার চেষ্ঠা করলে বাদী ছাবেদ আলী বগুড়ার সহকারী জজ আদালতে ১৬২/২২ অন্য আরেকটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। এমতবস্থায় বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে ওই জমির উপর টিনের ভাঙ্গা ঘর, টিউবয়েল ও বাথরুম তৈরী করার চেষ্টা করলে বাদী পুনরায় আদালতের দারস্থ্য হয়ে মোৎ ভায়োলেশন মামলা দায়ের করেন। তৎপর আদালত কমিশনার নিয়োগ করে সরেজমিনে তদন্তের নির্দেশ দেন। তদন্ত আন্তে কমিশনার যে রির্পোট দাখিল করেন তা ভায়োলেশন মামলা প্রমানিত হয়। এর পরও ওই বিবাদীগণ প্রভাব দেখিয়ে আদালতের আদেশ অমান্য করে ওই জমি থেকে মাটি খনন করে পুকুর তৈরী করে পাড় নিমার্ণ করছে এবং ইরি-বোর ধানের বীজ বপন করছে বলে থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টাঃ থানায় লিখিত অভিযোগ
-
Reporter Name - ০৩:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- ৫৫
Tag :
জনপ্রিয়






















