গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌর সদরের পুরানবাজারে দৌলতজ্জামান নামের এক অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ অফিসার নক্সা অনুমোদন না করেই অনিয়মতান্ত্রিকভাবে অন্যের জায়গার কোল ঘেষে বহুতল ভবনের কাজ শুরু করেছেন। এ ঘটনায় প্রতিবেশি জমিওয়ালা পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পৌর কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
জানা গেছে, অবসরপ্রাপ্ত গাবতলী উপজেলা হিসাবরক্ষণ অফিসার দৌলতজ্জামান পুরান বাজার এলাকায় (সাবু সিনেমা হল সংলগ্ন) জনৈক মোজাম্মেল হকের ৯শতক জায়গার বাউন্ডারি ওয়ালের ভিতের নিচের অংশ ভেঙে তড়িঘড়ি করে বহুতল ভবনের কাজ শুরু করেন। খবর পেয়ে মোজাম্মেল হক বাদী হয়ে গত ১১ডিসেম্বরে পৌরসভায় মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলে পৌর কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে ওই বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে পৌর মেয়র সাইফুল ইসলাম ও পৌর প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পৌর কর্তৃপক্ষের কাছ থেকে বহুতল ভবন নির্মাণের নক্সা অনুমোদন না করেই অবৈধভাবে কাজ শুরু করায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত গাবতলী উপজেলা হিসাবরক্ষণ অফিসার দৌলতজ্জামান জানান, নক্সা অনুমোদনের জন্য পৌরসভায় আবেদন দেয়া হয়েছে। নক্সা অনুমোদন পেলেই আবার কাজ শুরু করবো।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলী পৌর সদরে নক্সা অনুমোদন না করেই বহুতল ভবন নির্মাণ শুরু!
-
Reporter Name - ০২:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- ৪২
Tag :
জনপ্রিয়






















