মুহাম্মাদ আবু মুসাঃ মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর/২২) বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অর্ন্তগত তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্থানীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে কলেজের হলরুমে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের শিক্ষক রুহুল আমিন, আমিনুল ইসলাম, আবু নছর মোহাম্মদ আলম, ফারহানা ইয়াছমিন, সুরাইয়া আকতার, আজিজুল হক পাইকার, লতিফুল বারী, ইফতেখার আহম্মেদ রাঙ্গা, ইউসুফ আলী সুজন প্রমূখ।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে তছলিম উদ্দিন কলেজের বিজয় দিবস পালন
-
Reporter Name - ০৩:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- ৩৯
Tag :
জনপ্রিয়






















