গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের ৩, ৪ ও ৮নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৭ই ডিসেম্বর শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম। ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ডি কে শাহীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান কবির, আরিফুর রহমান বয়েল, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, নাড়ুয়ামালা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কনক চন্দ্র রায়, সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শাফি প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩নং ওয়ার্ডে রাকিবুর রহমান রকি কাজীকে সভাপতি ও এরশাদ মিয়াকে সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ডে আবু বক্করকে সভাপতি ও মোকলেছার রহমান সরকারকে সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ডে আশাদুল্লা উজ্জলকে সভাপতি ও লিটন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর সোনারায়ে ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- ৪৮
Tag :
জনপ্রিয়






















