মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া গাবতলীর জয়ভোগা মাদ্রাসা মাঠে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। দক্ষিন কোরিয়াস্থ গেøাবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টার এর আর্থিক সহযোগিতায় ও সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের প্রচেষ্ঠায় এবারও এই মহতী কার্যক্রম অব্যহত রেখেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কোরিয়াস্থ গেøাবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের উপদেষ্ঠা ইউ সুং জু। স্বাগত বক্তব্য রাখেন কোরিয়াস্থ গেøাবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের বাংলাদেশের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী শাহ সুলতান কলেজের সাবেক ভিপি সহিদ-উন-নবী সালাম, বাংলাভিশন টিভি’র বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার, বাইগুনী বালিকা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন মিঠু, অন্যান্যদের মধ্যে ছিলেন জয়ভোগা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ আকন্দ, জয়ভোগা দাখিল মাদ্রাসার সহকারী সুপার হাফেজ সামসুদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী তারেক সরকার, সোহাগ সরকার, আহসান হাবিব লেমন প্রমূখ।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ৭৫জন শিক্ষার্থী পেল উপবৃত্তি ও শিক্ষা উপকরন
-
Reporter Name - ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- ৫১
Tag :
জনপ্রিয়






















