গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে বালু উত্তোলণের ১টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ভেঙ্গে ফেললো ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান। এছাড়াও দূর্গাহাটা বাজারে ভোক্তা অধিকার আইনে দই বিক্রেতা বিধানের ১হাজার এবং মিষ্টি বিক্রেতা কামরুজ্জামানের ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের বাশকাবাড়ী এলাকায় বালু দস্যু রফিকুল ইসলাম ও দূর্গাহাটা চারমাথা এলাকায় বালু দস্যু বাবুল মিয়া দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। খবর পেয়ে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফতাবুজ্জামান আল-ইমরান সঙ্গীয় পুলিশ বাহিনীকে নিয়ে অভিযান চালায়। এ সময় বাশকাবাড়ী এলাকায় বালু উত্তোলনকালে বালু দস্যু রফিকুল ইসলামের ১টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ঘটনাস্থলেই ভেঙ্গে ফেলে এবং দূর্গাহাটা চারমাথা এলাকায় বালু দস্যু বাবুল মিয়ার বালু উত্তোলনের মেশিন না পেলেও পাইপ জব্দ করে তা ফেঙ্গে ফেলা হয়েছে। জব্দকৃত ড্রেজার মেশিন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীদুল কবীর টনির জিম্মায় রাখা হয়েছে। বালু দস্যু বিচি রফিকুল ইসলাম দূর্গাহাটা গড়ের বাড়ী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং বাবুল মিয়া নিজদূর্গাহাটা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, অবৈধভাবে বালু উত্তোলণের কারণে ১টি মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।
০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে বালু উত্তোলণের মেশিন জব্দ ও পাইপ ভেঙ্গে ফেললো ভ্রাম্যমান আদালত
-
Reporter Name - ০২:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- ৫৮
Tag :
জনপ্রিয়






















