০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে নতুন পাঠ্যবই বিতরণ উৎসব পালিত

  • Reporter Name
  • ০৩:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ৯৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বছরের প্রথমদিন গতকাল রবিবার বগুড়া গাবতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ উৎসব পালিত হয়েছে। গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের শুভপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ। এদিকে গাবতলী পাইলট হাইস্কুলে বই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি মোমিনুল হক শিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী পাইকার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমদাদুল হক। গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি আমিনুল ইসলাম পিন্টু। এ সময় জেলা পরিষদের সদস্য বাকী পাইকার, অধ্যক্ষ রোজিনা আকতার নাইছ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, শিক্ষক বিলু মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আজিজুর রহমান সুমন, সদস্য মশিউর রহমান বিপ্লব, গাবতলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান রনি, সাধারণ সম্পাদক পবন সরকার প্রমুখ। নাড়–য়ামালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন। এছাড়াও উপজেলার সকল বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় একযোগে এই বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে নতুন পাঠ্যবই বিতরণ উৎসব পালিত

০৩:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩