গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ইছামতি নদী থেকে বালু উত্তোলণের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে বালু তোলার ১টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার নশিপুর ইউনিয়নের বালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
জানা গেছে, গাবতলীর নশিপুর ইউনিয়নের বালুপাড়া ইছমতি নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। খবর পেয়ে গত ৩১ডিসেম্বর/২২ শনিবার রাতে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সঙ্গীয় পুলিশ বাহিনীকে নিয়ে ওইস্থানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনকালে বালু দস্যু বিপ্লব সাকিদার (৪৫) এবং আরিফুল ইসলাম (৪০) আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। সেইসাথে ১টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ঘটনাস্থলেই ভেঙ্গে ফেলা হয়। বালু দস্যু বিপ্লব সাকিদার নশিপুর গ্রামের মৃত ভেটু সাকিদারের ছেলে এবং আরিফুল ইসলাম একই ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।
০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে বালু দস্যুর ৫০হাজার টাকা জরিমানা আদায়ঃ ড্রেজার মেশিন জব্দ
-
Reporter Name - ০৩:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- ৭৯
Tag :
জনপ্রিয়






















