০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর ৬৫হাজার টাকা জরিমানাঃ একটি সিলগালা

  • Reporter Name
  • ০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ৬৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ৫টি ফার্মেসীতে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে একটি ফার্মেসী সিলগালা ও রেজিষ্ট্রেশন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লাসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জরিমানা আদায় করা ফার্মেসীগুলো হলো পৌর সদরের হাসপাতাল রোড়ের প্রামানিক ফার্মেসীর ৩০হাজার টাকা, রহমান ফার্মেসীর ২০হাজার টাকা, মাহিন ফার্মেসীর ১০হাজার টাকা, খোকন ফার্মেসীর ৩হাজার এবং রামেশ্বরপুরে কাজল ফার্মেসীর ২হাজার টাকা। এরমধ্যে মেহেরুজ্জামান মেহেরের প্রামানিক ফার্মেসী সিলগালা করা হয়। এ ব্যাপারে ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ৫টি ফার্মেসীর মোট ৬৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে প্রামানিক ফার্মেসী সিলগালা ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ভ্রাম্যমান আদালতে ৫টি ফার্মেসীর ৬৫হাজার টাকা জরিমানাঃ একটি সিলগালা

০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩