গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শীতার্তদের মাঝে কম্বল ও উপজেলা চেয়ারম্যান প্রদত্ত চাদর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে এক সুধী সমাবেশ স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে নাড়–য়ামালা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহমুদুল নবী অটল, ইউপি সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য ইকবাল হাসান সবুজ, হৃদয় হাসান গোলজার, আলফাজ, দুলালী বেগম, আনু বেগম, নাড়–য়ামালা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান, সহ-সভাপতি ছুনছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম, ওয়ার্ড আ.লীগ নেতা চান মন্ডল, খলিলুর রহমান, স্বপন মন্ডল, জালাল উদ্দিন, স্বপন, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, রফিক, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বী, পরিষদের উদ্যোক্তা রায়হান রানা, স্থানীয় গন্যমান্যদের মধ্যে আ: মান্নান, আ: নূর, রাকিবুল হাসান প্রমুখ।
০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নে কম্বল ও চাদর বিতরণ
-
Reporter Name - ০১:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- ৭৯
Tag :
জনপ্রিয়






















