০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • ০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ৬০

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় মালিকের ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার নেপালতলী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামে গত বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের এটিএম সাজ্জাদ হোসেন (৫০) নিজ জমি থেকে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেকু মেশিন জব্দ করে। এ সময় জমি মালিকের ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা

০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩