গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর আলতার বাজারে নাড়–য়ামালা ইউপির অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। এলক্ষ্যে এক আলোচনা উক্ত অস্থায়ী কার্যালয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল। ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদুননবী অটলের পরিচালনায় এতে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন পটল মিয়া ও আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আনোয়ারুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আপিরুল ইসলাম রাফি, ইউপি সদস্য আলফাজ, রাকিবুল হাসান রকি, রনজু মিয়া, সাজেদুর রহমান সাজু, গোলজার হোসেন, বাবলী আকতার, সাথী আকতার, আ’লীগ নেতা সাহাদত হোসেন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, স্থানীয়দের মধ্যে মকবুল হোসেন, প্রদীপ চন্দ্র, আব্দুর নুর বাবু প্রমুখ। স্থানীয়রা বলেন, ইউপির অস্থায়ী কার্যালয় চালু হওয়ায় অত্র এলাকার জনসাধারণের পরিষদ কেন্দ্রীয় যাবতীয় সুযোগ সুবিধা হাতের নাগালেই পাওয়া যাবে। ইউনিয়ন পরিষদের কোন সুবিধা নেওয়ার জন্য আর ঘন্টার পর ঘন্টা নাড়–য়ামালা বাজারে থাকতে হবে না। ইউপির অস্থায়ী কার্যালয়ের যাত্র শুরু করাই চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, অত্র এলাকার মানুষের সুবিধার্থে এবং নির্বাচনী প্রতিশ্রæতি রক্ষার্থে এই অস্থায়ী কার্যালয় চালু করা হয়েছে।
০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর নাড়ুয়ামালা ইউপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন
-
Reporter Name - ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- ৫৯
Tag :
জনপ্রিয়






















