০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ায় কলেজ শিক্ষকের জরিমানা

  • Reporter Name
  • ০৩:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৮৪

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে সাখাওয়াত হোসেন লিটন নামের এক কলেজ শিক্ষক (লাইব্রেয়ান) এর ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান বুধরাব এ আদেশ দেন। জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের মৃত সারোয়ার হোসেন এর ছেলে সাখাওয়াত হোসেন লিটন গাবতলী শহীদ জিয়া মডেল কলেজে শিক্ষক (লাইব্রেয়ান) পদে চাকুরী করেন। ফলে তিনি যে কোনভাবে গাবতলী উপজেলা পরিষদ চত্বরে সরকারী অফিসারদের বিল্ডিংয়ে স্বপরিবারে থাকেন। ওই সরকারী বাসায় তিনি প্রায় ১০মাস যাবৎ ১২হাজার ১’শ ৭৪টাকা বিদ্যুৎ বিল না দিয়ে বকেয়া রাখেন। ফলে মঙ্গলবার (১৭জানুয়ারী/২৩) সকালে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ অফিসের লোকজন। পরে তিনি অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেন। বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানতে পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরানকে জানান। পরে বুধবার (১৮জানুয়ারী/২৩) গাবতলী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম উৎপল মন্ডল, জুনিয়র ইঞ্জিনিয়ার খাজা নাজিম উদ্দিন, ইউএনও’র অফিস সহকারী আমিনুল ইসলাম, আছাব্বরসহ পুলিশ ও আনছার সদস্য নিয়ে নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান ঘটনাস্থলে যান। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার বিষয়টি স্বচোখে দেখে কলেজ শিক্ষক (লাইব্রেয়ান) সাখাওয়াত হোসেন লিটনকে প্রথমে আটক করে ১৫দিনের কারাদন্ড ও ২৫হাজার টাকা জরিমানা করার কথা বলা হলেও পরে মানবিক কারনে শুধু ১০হাজার টাকা জরিমানা করা হয় বলে ইউএনও’র অফিস সহকারী আমিনুল ইসলাম জানান। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। তবে কলেজ শিক্ষক (লাইব্রেয়ান) সাখাওয়াত হোসেন লিটন, তার স্ত্রী ও পরিবারের লোকজন জানিয়েছেন বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও মঙ্গলবার (১৭জানুয়ারী/২৩) পরিশোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ায় কলেজ শিক্ষকের জরিমানা

০৩:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩