পাভেল মিয়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক পৃথক অভিযানে ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। ১১ ফেব্রুয়ারি শনিবার পুলিশের বিশেষ অভিযানে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হিন্দুকান্দি এলাকার ইলিয়াস উদ্দিন মন্ডলের ছেলে মাদকসেবী জাকিরুল ইসলাম ওরফে জাকির (৩৫), মৃত আজগর আলী সরকার এর ছেলে মোমিন সরকার (৪১) কে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। এবং একই দিনে অভিযান পরিচালনা করে পারতিতপরল এলাকার জলিল ইসলামের ছেলে রায়হান মন্ডল (২৮) কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওসি(তদন্ত) আশরাফুল আলম।
সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে ৩ মাদকসেবী গ্রেফতার
-
Reporter Name - ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- ১১২
Tag :
জনপ্রিয়

























