মুহাম্মাদ আবু মুসাঃ ২৭জুলাই/২৩ বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। ফোকাস সোসাইটির চেয়ারম্যান সৈয়দজ্জামান এর সভাপতিত্বে ও সমন্বয়কারী (প্রশিক্ষণ ও নিরীক্ষা) অপূর্ব মোহন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আরো বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। অন্যদের মধ্যে ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ম্যানেজার (আইটি) সুমন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৩৬জন দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) হতে ১লাখ ৯২হাজার এবং ফোকাস সোসাইটি কর্তৃক ১লাখ ২০হাজার টাকাসহ মোট ৩ লাখ ১২হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় ।
১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ৩৬ জন অস্বচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
-
Reporter Name - ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- ১২০
Tag :
জনপ্রিয়
























