০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে মহিলা কলেজের প্রভাষককে মারপিটের অভিযোগ

  • Reporter Name
  • ০১:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ২৪৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী মহিলা কলেজে বকুল মিয়া নামের এক প্রভাষককে বেদমভাবে মারপিট করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক বকুল মিয়া কলেজের সভাপতি বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলী মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক বকুল মিয়া ১৮অক্টোবর দুপুরে ডিগ্রী পর্যায়ের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ মিন্টু মিয়া বহিরাগত কিছু ছেলেদের নিয়ে অফিসিয়াল কাজে বাধা প্রদান করে। এরপর শিক্ষকদের সামনেই প্রভাষক বকুল মিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেল্ট দিয়ে বেদমভাবে মারপিট করে তারা। এছাড়াও তাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে কলেজের গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী হয়ে প্রভাষককে মারপিট করা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক ঘটনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে কর্মচারী মিন্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাবতলীতে মহিলা কলেজের প্রভাষককে মারপিটের অভিযোগ

০১:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩