০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ০১:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১৭৮

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় কাগইল বাজার তিনমাথা মোড়ে তল্লাশী চালিয়ে ২টি বার্মিজ চাকুসহ রিপন ইসলাম (৩৪) এবং ই¯্রাফিল ইসলাম (২০) নামের যুবককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল কুদ্দুস ও এএসআই আবু তৈয়বসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাগইল বাজার তিনমাথা মোড়ে অভিযান চালায়। অভিযানকালে রিপন ও ই¯্রারাফিলের দেহ তল্লাশী করলে তাদের কাছ থেকে ধারালো ২টি বার্মিজ চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন শিবগঞ্জের কাজীতলা পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ই¯্রাফিল ইসলাম। তাদের বিরুদ্বে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাবতলীতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার

০১:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩