মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা কৃষকলীগের সভাপতি মনোনীত হয়েছেন পৌর কাউন্সিলর হযরত আলী হিরন পাইকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে সংগঠনকে আরো গতিশীল করতে তাকে উপজেলা কৃষকলীগের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। ১০ নভেম্বর/২৩ জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মুন্জুরুল হক মুন্জু স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ১১ নভেম্বর/২৩ বিকেলে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন পাইকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলী উপজেলা কৃষকলীগের সভাপতির দায়িত্ব পেলেন হিরন
-
Reporter Name - ০৩:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- ১৩৯
Tag :
জনপ্রিয়
























