গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে একটি মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে প্রতিষ্ঠানের নামীয় ফাঁকা প্যাডে জোরপূর্বক স্বাক্ষর ও টেবিলে রাখা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে । গত ৪ই ফেব্রæয়ারি গাবতলীর মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আব্দুল কাদের গাবতলী মডেল থানা ও ইউএনও’র নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের মাজেম উদ্দিন মন্ডলের ছেলে আলহাজ্ব মাওঃ আব্দুল কাদের মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। এমতবস্থায় গত কিছুদিন আগে ওই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয় মাহমুদুল হাসান মোহন নামের এক ছাত্রদল নেতা। প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি কিছু অসাদুপায় অবলম্বনের কারণে গাবতলী শিক্ষা অফিসের তদন্তধীন রয়েছে। ৫ফেব্রæয়ারী উক্ত তদন্তের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর প্রেক্ষিতেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাহমুদুল হাসান মোহন গত ৪ই ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০টায় সঙ্গীয় লোকজন নিয়ে এসে প্রতিষ্ঠানের কক্ষে ঢুকে প্রতিষ্ঠানের নামীয় ফাঁকা প্যাডে জোরপূর্বক স্বাক্ষর নেয় ও টেবিলে রাখা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র ও তদন্তের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এতে বাঁধা দিলে মাদ্রাসার সুপারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি-ধামকি প্রদান করে এবং মারপিট করতে উদ্যত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার আব্দুল কাদের বাদী হয়ে প্রতিষ্ঠানের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান মোহনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন জনৈক সনি আহম্মেদ। এরই প্রেক্ষিতে ৫ফেব্রæয়ারী গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তদন্তের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ফিল্মি স্টাইলে মাদ্রাসার অফিসে ঢুকে ফাইল, নথিপত্র ছিনিয়ে নিলেন ছাত্রদল নেতা!
-
Reporter Name - ০২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- ১৪০
Tag :
জনপ্রিয়
























