গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পুলিশী অভিযানে ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এরমধ্যে ২জনকে ১টি ধারালো ছোরাসহ এবং গ্রেফতারি পরোয়ানামূলে ৫জনকে গ্রেফতার করা হয়।
থানাসূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রæয়ারী গাবতলী মডেল থানার এসআই ত্রিদীপ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ জরুরী ডিউটি করাকালে বিকেল ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের জনৈক মোঃ শামীম এর বসতবাড়ীর পিছনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ফরিদ উদ্দিন প্রাং এর ছেলে আতিকুর রহমান @ সুজন @ বাকী (২৬) এবং সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৩)কে ১টি ধারালো ছোরাসহ গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত কালো-নীল রংয়ের রেজিঃ বিহীন ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
এ ঘটনায় থানার এসআই ত্রিদীপ কুমার মন্ডল বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে এজাহার দায়ের করিলে ০১ টি নিয়মিত মামলা রুজু হয় এবং মামলার তদন্তভার এসআই শফিকুল ইসলাম এর উপর দেয়া হয়। এদিকে গাবতলী থানার রাত্রিকালীন অভিযানে এসআই শরিফুল ইসলাম, এসআই মোঃ জহুরুল ইসলাম, এসআই জাহাঙ্গীর আলম-২, এসআই রুবায়েত রাকিব, এএসআই ছামিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক পৃথক ঘটনায় গ্রেফতারকৃত সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে পুলিশী অভিযানে ধারালো ছোরাসহ ২জন ও গ্রেফতারি পরোয়ানামূলে ৫জন গ্রেফতার
-
Reporter Name - ০২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- ১৪৪
Tag :
জনপ্রিয়
























