০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে বসতবাড়ী পুড়ে দিলো প্রতিপক্ষরাঃ এসিড নিক্ষেপে আহত-১

  • Reporter Name
  • ০২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে জমির বিরোধে এসিড নিক্ষেপে একজনকে আহত ও বসতবাড়ী পুড়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত কালাইহাটা দক্ষিণপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে এরশাদ মন্ডল (৩৯) এর সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এসব ঘটনায় প্রতিকার চেয়ে এরশাদ মন্ডল ইতিপূর্বে থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। এরই এক পর্যায়ে গত ৪ফেব্রæয়ারী রাত পৌণে ১১টায় ওই প্রতিপক্ষরা বসতবাড়ীতে এসে অশালীন ভাষায় গালাগালি শুরু করেন। বাধা দিতে এলে এরশাদের বড়ভাই নাননু মন্ডল (৪৫)কে এসিড নিক্ষেপ করে গুরুতর পোড়া জখম করে। গুরুতর অসুস্থ্য নাননুকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ঘটনার রাত সাড়ে ১১টায় বাড়ীতে কেউ না থাকার সুবাধে বসতবাড়ীতে আগুন ধরিয়ে ২লাখ টাকার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ.এস.আই জাহাঙ্গীর আলম জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাবতলীতে বসতবাড়ী পুড়ে দিলো প্রতিপক্ষরাঃ এসিড নিক্ষেপে আহত-১

০২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪