০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে সালমান হৃদয় নামের এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • Reporter Name
  • ০২:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৭

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে এসএম সালমান হৃদয় ফজলু নামের এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর খুপি দক্ষিণপাড়া গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে তারাজুল ইসলামের প্রভাতী কিন্ডার গার্টেন কেজি এন্ড ভাইবোন পাবলিক স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তারাজুল ইসলাম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২১ফেব্রæয়ারী সকালে তারাজুল ইসলাম ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সোনারায় ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের ছবি তুলে এসএম সালমান হৃদয় ফজলু নামের এই সাংবাদিক সংবাদ প্রচারের নামে মোটা অংকের অর্থ দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করবেন বলে হুমকি দেন ওই সাংবাদিক। ইতিপূর্বে ওই সাংবাদিক সংবাদ প্রচারের নামে একাধিকবার অর্থ নিলেও কোন সংবাদ প্রচার করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তারাজুল ইসলাম বাদী হয়ে সালমান হৃদয়ের নামে গতকাল রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানাসূত্র অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন বলেন, স্থানীয় বা জাতীয় কোন পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টতা নেই-এরপরেও দু’একজন টাউট-বাটপার নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে গ্রামে-গঞ্জে, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিকদলের প্রোগ্র্রামে হাজির হয়ে সম্মানী হিসেবে অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন অনেকে। এতে করে বিবৃতবোধ করছেন প্রকৃত সাংবাদিকগণ ও স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে সাংবাদিক সালমান হৃদয় সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ প্রচারের নামে মোটা অংকের টাকা দাবী করার অভিযোগটি সত্য নয়। বরং ওই প্রতিষ্ঠানের অনেক অনিয়মের প্রমান আমার কাছে সংরক্ষণ রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দি পাকুল্লা হাট, নোংরা পানিতে দুর্ভোগ চরমে

গাবতলীতে সালমান হৃদয় নামের এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

০২:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪